1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিড়ি শিল্প ও শ্রমিক রক্ষায় আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

বিড়ি শিল্প ও শ্রমিক রক্ষায় আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬০০ বার

‘শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও’ এ শ্লোগান ধারণ করে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন এ আলোচনা সভার আয়োজন করে। সভায় আগামী বাজেটে বিড়িতে শুল্ক কমানো, বিড়ির উপর অর্পিত ১০ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার, সরেজমিনে পরিদর্শন ব্যাতীত বিড়ি কারখানার লাইসেন্স না দেওয়া, নকল বিড়ি বন্ধে পদক্ষেপ নেওয়া এবং বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিক ও মালিকদের সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান শ্রমিক নেতারা।

ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারিক হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভাপতি মো. লোকমান হাকিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার সম্পাদক শামীম ইসলাম, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “দেশের প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্পে সমাজের অসহায়, সুবিধা বঞ্চিত, হতদরিদ্র, শারীরিক বিকলঙ্গ, বিধবাসহ লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। অথচ বিদেশী বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রে এ শিল্পের ওপর মাত্রাতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে। এতে বিড়ি মালিকরা একের পর এক কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। ফলে শ্রমিকরা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net