1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্ধলাখ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড

অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্ধলাখ টাকা জরিমানা

আনোয়ারা সংবাদ দাতা ;
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৮৯ বার

আনোয়ারা সঙ্খ নদীতে বাইন্ন্যের দিঘি এলাকায় শুক্রবার (৪ই ফেব্রুয়ারী) দুপুরে এক অবৈধ ড্রেজারের মালিককে বালু উত্তোলনের দায়ে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটিও জব্দ করা হয়।বাংলাদেশ কোস্টগার্ড সাঙ্গু পূর্বজোন স্টেশন কর্মকর্তাদের সহায়তায় পরিচালিত অভিযানের নের্তৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরী।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, অবৈধভাবে সঙ্খ নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রায়পুর ইউনিয়নের সঙ্খ নদে বাইন্ন্যর দিঘি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে শিহাব উদ্দিন নামে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, উপজেলায় অবৈধভাবে কোন ড্রেজিং ব্যবহার করে মাটি বিক্রি করতে পারবে না। প্রশাসন এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net