1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে মোটর সাইকেলের ট্যাংকে মিললো ১৯,৫০০ পিছ ইয়াবা, ডিবির জালে মাদক কারবারি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

কক্সবাজারে মোটর সাইকেলের ট্যাংকে মিললো ১৯,৫০০ পিছ ইয়াবা, ডিবির জালে মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৫৭ বার

মোটর সাইকেলের ট্যাংকে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ১৯,৫০০ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত মাদক কারবারির নাম তালিম উদ্দিন মুন্না (২৫)। সে চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাছিড়পাড়া গ্রামের আব্দুল কাদের এর ছেলে।

পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাত ঘটিকার সময় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রামু বাইপাস মোড়ে একটি হিরো হাংক মোটরসাইকেল থামিয়ে মুন্নাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

মোটরসাইকেল তল্লাশি করে এক পর্যায়ে তেলের ট্রাংকে বিশেষ কায়দায় সরিষার তেলের বোতলে থাকা ইয়াবার সন্ধান পায় ডিবি পুলিশ।

পরে সাক্ষীদের সামনে স্থানীয় মোটরসাইকেল মেকানিকের সহায়তায় ট্যাংকি কেটে ৩০ টি সরিষার তেলের বোতলে প্রতিটিতে ৬৫০ পিছ করে ১৯৫০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০,০০০০০/- (ষাট লক্ষ টাকা)। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান।

জানতে চাইলে ঘটনায় নেতৃত্বদানকারী কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম স্যারের নির্দেশনায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিনব কায়দায় পাচারকালে ১৯৫০০ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এরকম মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net