1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার নুর মোহাম্মদ পেটান মুন্সি শপথ নিলেন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড

খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার নুর মোহাম্মদ পেটান মুন্সি শপথ নিলেন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪০০ বার

শপথ নিয়েছেন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নব-নির্বাচিত বৃহত্তর ৬নং ওয়ার্ড মেম্বার নুর মোহাম্মদ পেটান মুন্সি।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদের হল রুমে এ শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।

শপথ পাঠ শেষে এক প্রতিক্রিয়ায় খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার নুর মোহাম্মদ পেটান মুন্সি বলেন, ইউনিয়নের ৬নং ওয়ার্ডকে মাদক ও দুর্নীতিমুক্ত করা হবে। মাদক ও দুর্নীতির সঙ্গে নিজের পরিবারের কেউ হলেও তাকে ছাড় দেয়া হবে না।

এছাড়া ওয়ার্ডে ভিজিএফ কার্ড বিতরণ, রেশনিং কার্যক্রম ও এলাকার উন্নয়নে দল মতের ঊর্ধ্বে কাজ করা হবে জানিয়ে তিনি সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছেন বলে জানান।

শপথ বাক্য শেষে মেম্বার নুর মোহাম্মদ পেটান মুন্সি ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ কারার আহ্বান জানান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান। এছাড়া ইউনিয়নের সব কাজ পরিচালনায় ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থাকার কথাও বলেন তিনি।

উল্লেখ্য, মোরগ প্রতীক নিয়ে গত ২৬ ডিসেম্বর বিপুল ভোটে খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার নির্বাচিত হন ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক, আইনজীবি সহকারী নুর মোহাম্মদ পেটান মুন্সি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net