1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোমাতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন 

গোমাতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২৪ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের স্বনামধন্য বিদ্যাপীঠ গোমাতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।

তিনি পোকখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম গোমাতলী গ্রামের মরহুম আবদু রশিদের পুত্র, বিদ্যালয়ের প্রতিষ্টাতা আবু তাহের হেলালী ও ঈদগাঁও উপজেলা আ’লীগ আহবায়ক আবু তালেবের পিতা।

গত ৩ ফেব্রুয়ারী চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এক প্রাজ্ঞাপনে ৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল জলিল, অভিভাবক সদস্য মাওলানা নুরুল হুদা ও শিক্ষক প্রতিনিধি নজরুল ইসলাম।

উক্ত এডহক কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net