1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া-পেকুয়া সাংবাদিক ফোরামের সাধারণ সভায় কমিটি গঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন মাগুরায় আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদন্ড হাইকোর্টেও বহাল নোয়াখালীর এসপি এন এম নাসিরুদ্দিন এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১  স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল

চকরিয়া-পেকুয়া সাংবাদিক ফোরামের সাধারণ সভায় কমিটি গঠিত

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৬০ বার

কক্সবাজারের চকরিয়ায় সমিতি ভিত্তিক সাংবাদিক সংগঠন চকরিয়া সাংবাদিক ফোরাম (সিএসএফ) এর বিগত ২০০৮ সালের নামকরণ পরিবর্তন করে ফোরামের সকল প্রকার আয়-ব্যায় ও সাংগঠনিক কার্য্য হালনাগাদ করে চকরিয়া-পেকুয়া সাংবাদিক ফোরাম (সিপিএসএফ) এ রুপান্তর করা হয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠা লগ্ন থেকে পর পর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন এবং ২০২০/২১ মেয়াদে গেল দু’বছরের জন্য গঠিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটির মেয়াদান্তে পুর্বের কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে।

এ সময় সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভায় ২০২২/২০২৩ দু’বছরের জন্য চকরিয়া-পেকুয়া সাংবাদিক ফোরামের ২১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে চকরিয়া পৌর শহরের আনোয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অভিজাত বাংলা রেস্তোরায় অনুষ্ঠিত হয় এ সভা।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে প্রতিষ্ঠাতা সভাপতি বি.এম হাবিব উল্লাহ’র সভাপতিত্বে সহ-সভাপতি এম রিদুয়ানুল হক ও সাংগঠনিক সম্পাদক এম দিদারুল করিমের যৌথ সঞ্চালনায় সভা শুরু হয়।

সভ্যগনের অকুন্ঠ সমর্থন ও প্রত্যক্ষ ভোটে চকরিয়া-পেকুয়া সাংবাদিক ফোরামের নতুন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সভায় ফোরামের সকল সভ্যগনের সর্বসম্মতিক্রমে পুনঃরায় সভাপতি বি এম হাবিব উল্লাহ (প্রতিনিধি-দি ডেইলি নিউ নেশন, দৈনিক ভোরের দর্পন ও দৈনিক আমাদের কক্সবাজার) সিনিয়র সহ-সভাপতি এম দিদারুল করিম (প্রতিনিধি-দৈনিক পূর্বদেশ, দৈনিক বায়ান্ন ও বিজয় টিভি) সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ আরমান (প্রতিনিধি-ডেইলী বাংলাদেশ টু-ডে ও দৈনিক যুগান্তর) সাধারণ সম্পাদক এম রিদুয়ানুল হক (প্রতিনিধি-দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক বিশ্বমানচিত্র) সহ-সাধারণ সম্পাদক অলি উল্লাহ রনি (প্রতিনিধি- দৈনিক খবরপত্র ও দৈনিক আজকের কক্সবাজার) কে নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে হাত তোলা সমর্থনের মাধ্যমে ও প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন (প্রতিনিধি-দৈনিক ইনানী) অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দিন (প্রতিনিধি-দৈনিক করতোয়া, ভোরের ডাক ও আজকের কক্সবাজার বার্তা) প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল হামিদ (প্রতিনিধি-দৈনিক একুশে সংবাদ) দপ্তর সম্পাদক মোঃ ওমর আলী (প্রতিনিধি-দৈনিক আমাদের চট্টগ্রাম) নির্বাহী কমিটির সিনিয়র সদস্য এম.নুরুল হক চকোরী(প্রতিনিধি-দি ডেইলি মর্নিং নিউজ) সাইফুল ইসলাম বাবুল (প্রতিনিধি-দৈনিক হিমছড়ি) সেলিম উদ্দিন (প্রতিনিধি-দৈনিক পুর্বদেশ ও আজকের দেশবিদেশ) মোঃ তৈয়ব আলী (প্রতিনিধি-দৈনিক মানবজমিন-দৈনিক বাঁকখালী) সাধারণ সদস্য মোঃ সেলিম উদ্দিন (এনটিভি ক্যামেরাম্যান) মোঃ ওমর ফারুক (প্রতিনিধি-দৈনিক চকোরী) মোঃ রেজাউল করিম (প্রতিনিধি- দৈনিক খোলা কাগজ) শাহাদাত হোসেন ( প্রতিনিধি-দৈনিক ডেসটিনি) আসাদুজ্জামান অপু (প্রতিনিধি-দৈনিক আজকের বসুন্দরা) প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net