ঢাকা   ১০:৩৫:৩৮ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

চৌদ্দগ্রামে হাতিম ফার্নিচার’র শো-রুম উদ্বোধন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৬০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে দোয়া-মুনাজাত, কেক ও ফিতা কেটে দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড ‘হাতিম’ এর নতুন শো-রুম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ আল-হাফিজ শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় ‘হাতিম’ শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম।

শো- রুমের স্বত্ত্বাধিকার আব্দুল হক এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, হাতিম ফার্নিচার এর জেনারেল ম্যানেজার (সেল্স এন্ড মার্কেটিং) মো: রফিকুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার রাজিব রায়, এসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার মো: জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক কাজল, সুমন পাটোয়ারীসহ চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ‘হাতিম ফার্নিচার’ এর প্রশংসা করে বলেন, “দেশীয় ফার্ণিচার শিল্পের ক্ষেত্রে ‘হাতিম’ একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এক সময় আমাদের দেশ কোয়ালিটি ফার্র্নিচারের ক্ষেত্রে সম্পূর্ণ আমদানি নির্ভর ছিল। কিন্তু দেশীয় উদ্যোক্তাদের প্রচেষ্টার ফলে বাংলাদেশে আজ বিশ্বমানের ফার্ণিচার তৈরি হচ্ছে এবং তা বিদেশেও রপ্তানি হচ্ছে। এ সেক্টরে বর্তমানে হাজার হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে। শিল্পায়নের সাথে সাথে নগরীতে কর্মজীবী মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব মানুষের বাসস্থানের জন্য যৌক্তিক মূল্যে ফার্নিচারের যোগানদাতা অন্যতম প্রতিষ্ঠান ‘হাতিম’ বাংলাদেশের অর্থনীতিতেও কাঙ্খিত ভূমিকা পালন করে আসছে”।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি