1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নানুুপুর ওবাইদিয়া মাদ্রাসা থেকে ভুয়া গোয়েন্দা গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

নানুুপুর ওবাইদিয়া মাদ্রাসা থেকে ভুয়া গোয়েন্দা গ্রেফতার

হাসান বিন ইউসুফ,ফটিকছড়ি
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪২৫ বার

চট্টগ্রামের ফটিকছড়িতে জাকারিয়া ফারুকী জকু ওরফে মানিক (৪৭) নামের এক ভুয়া গোয়েন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ২৬ ফেব্রুয়ারী বিকালে উপজেলার নানুপুর ওবাইদিয়া থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জকু চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর সর্তা আকবর শাহ বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে।

জানা যায়, শনিবার বিকাল ৩ টার দিকে গ্রেপ্তার জকু নানুপুর ওবাইদিয়া মাদ্রাসায় এনএসআই এর গোয়েন্দা পরিচয়ে মাদ্রাসার বাৎসরিক আর্থিক নিরীক্ষার কাগজপত্র দেখাতে বলেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে তাকে আটক করে। তার কাছ থেকে গোয়েন্দা পুলিশের ভুয়া আইডি কার্ড ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে পুলিশ৷ এর আগে নানুপুর জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসাতেও একই কায়দায় বাৎসরিক আয়ের নিরিক্ষার কাগজপত্র দেখাতে বলে এই ভুয়া গোয়েন্দা। তখন মাদ্রাসায় অনিয়ম হচ্ছে দাবী করে তিনি দশ হাজার টাকা ঘুষ দাবী করেন। পরে তাকে এক হাজার টাকা দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা খবর পেয়ে ভুয়া গোয়েন্দা পুলিশকে আটক করি। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।’

ছবির ক্যাপশন: ফটিকছড়িতে পুলিশের হাতে গ্রেপ্তার ভুয়া গোয়েন্দা জাকারিয়া ফারুকী জকু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net