ঢাকা   ০২:০৫:০০ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

ফটিকছড়িতে চলছে সড়ক দুর্ঘটনার মহোৎসব: ছাত্রলীগের স্মারক লিপি, নিরব জনপ্রতিনিধি ও প্রশাসন

মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৫৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনা থামছে না। প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে এই উপজেলায়। দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর পাশাপাশি অনেকে পঙ্গুত্ব বরণ করছে। শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ, শিক্ষার্থী কেউই বাদ যাচ্ছেন না সড়ক দুর্ঘটনার হাত থেকে। ফটিকছড়িতে গত দুই মাসে ২০টির অধিক ছোট-বড় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৮ জন, আহত অর্ধ শতাধিক।

বিশেষ করে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক। এই সড়কে ৯ ফেব্রুয়ারী ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় ফুঁসে উঠছে পুরো ফটিকছড়িবাসী ও ছাত্র সমাজ। সড়ক দুর্ঘটনা রোধে উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রায়হান রুপুর নেতৃত্বে মহাসড়কে ডিভাইডার, ওভার ব্রিজ, জেব্রা ক্রসিং, গতিসীমা রোধ সহ বিভিন্ন দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি দেয় উপজেলা ছাত্রলীগ। অন্যদিকে সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিরব ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ফটিকছড়ির সচেতন মহল।

সংশ্লিষ্টরা বলছেন, অপরিকল্পিত সড়ক, চালকদের অসুস্থ প্রতিযোগিতা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, বিপজ্জনক ওভারটেকিং, হেলপার দিয়ে গাড়ি চালানো, যাত্রীদের অসতর্কতা, ট্রাফিক আইন না মানা, চলন্ত অবস্থায় মোবাইল বা হেড ফোন ব্যবহার করা, মাদক সেবন করে গাড়ি চালানো এবং অসচেতনতার কারণেই সড়ক দুর্ঘটনা ঘটছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি