1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শপথ গ্রহণ শেষে ৩ ইউপি সদস্যকে আটক করছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ শিশুরা বিশুদ্ধ কুরআন পাঠ শিখছে স্থানীয় নূরানী মাদরাসাগুলো থেকেই’ -মোহাম্মদ আকবর আলী দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ

মাগুরায় শপথ গ্রহণ শেষে ৩ ইউপি সদস্যকে আটক করছে পুলিশ

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪০৪ বার

মাগুরায় শপথ গ্রহণ শেষে সম্মেলন কক্ষ থেকে বাইরে বের হতেই পুলিশের হাতে আটক হলেন মাগুরার শ্রীপুর উপজেলার নবনির্বাচিত ৩ জন ইউপি সদস্য।

১৯ ফেব্রুয়ারী শনিবার বেলা ১ টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে কক্ষ থেকে বের হওয়া মাত্রই পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, শ্রীপুর উপজেলার ২নং আমলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফারুক হোসেন, ৩নং শ্রীকোল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বি এম শিহাব উদ্দিন বিশ্বাস ও ৪ নং শ্রীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোঃ হাবিবুর রহমান মন্ডল। এদের সবাই গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।

শ্রীপুর থানার ওসি সুকদেব রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের নামে শ্রীপুর থানায় মারামারির মামলা রয়েছে। তাই শপথ গ্রহণ শেষে তাদেরকে আটক করে থানায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net