1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রানীসংকৈলে কৃষক পর্যায়ে বীজ উৎপাদনের মাঠ দিবস পালন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী 

রানীসংকৈলে কৃষক পর্যায়ে বীজ উৎপাদনের মাঠ দিবস পালন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২৭ বার

ঠাকুরগাঁওয়ের রানীসংকৈল উপজেলার ধর্মগড়ে চাষীদের নিয়ে বীজ উৎপাদনের গুরুত্ব নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে।
সোমবার জেলা ও উপজেলা পর্যায়ে কৃষিবিদ ও কর্মকর্তাদের নিয়ে এ মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন পালন হয়।

বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সিরাজুল ইসলাম। তিনি বলেন, বীজ ১৫ থেকে ২০ ভাগ ভাল হলে ফসলের উৎপাদন বেশি হবে। আমাদের ভাল বীজের অভাব রয়েছে। এ জন্য সরকার কৃষক পর্যায়ে ভাল বীজ উৎপাদনে পারদর্শী করে তুলছে। এ জন্য ভাল বীজ উৎপাদন করে আস্থা অর্জন করতে হবে। যে ভাল বীজ উৎপাদন করতে পারবে উনার কাছ থেকেই বীজ নিতে হবে। আমরা চাইলেই ধীরে নিজস্ব বীজের দিকে এগিয়ে যেতে পারব।
প্রধান অতিথি হয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আবু হোসেন বলেন, সব বীজ বিএডিসি থেকে দেওয়া সম্ভব না। এ জন্য কৃষক পর্যায়ে পর্যায়ে বীজ উৎপাদন বাড়াতে হবে। অধিকাংশ ভোজ্য তেল বিদেশ থেকে আনতে হয়। এ জন্য তেল জাতীয় ফসল বড়াতে হবে। সরিষা লাভ জনক করার চেষ্টা করে যাচ্ছি। যেন অন্য ফসলের চেয়ে লাভজনক হয়। প্রতিটা জমি কাজে লাগাতে হবে। একটার পর একট ফসল ফলাতেই হবে। নিজে চেষ্টা না করলে কেউ কারো উন্নতি করতে পারে না। আপনারা চেষ্টা করুন তা হলেই উন্নতি হবে। ঠাকুরগাঁও উন্নত হবে এই কামনা করি।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ ও ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম।

আনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মগড় ইউনিয়নের ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান। এ ছাড়াও ইউনিয়নের সর্বস্তরের সাধারণ কৃষকরা উপস্তিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ধর্মগড় ইউনিয়নের উপ সহকারি কৃষি কর্মকর্তা রউশুল আযম পলাশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net