ঢাকা   ০৮:১৮:১০ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৫৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ির রামগড় উপজেলার নতুনপাড়া নামকস্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোহাম্মদ মোস্তফা (৩৫) নামে এক ব্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেল ৬.৩০ঘটিকায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার সরেজমিনে গিয়ে এই জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাংলাদেশ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ১৫ ধারা মতে খাগড়াবিল গ্রামের মোহাম্মদ হানিফ বাচ্চু কোম্পানির ছেলে মোহাম্মদ মোস্তফাকে ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৫ বছরের জেলহাজতের আদেশ দেয়া হয়।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার বলেন, পরিবেশ বিধ্বংসী বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ, আর এই অপরাধ প্রমাণিত হওয়ায় অপরাধী ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। উপজেলার সর্বত্র অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি