1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের টেকনাফ আলিখালী এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ইয়াবাসহ গ্রেফতার একজন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফ আলিখালী এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ইয়াবাসহ গ্রেফতার একজন

নিজস্ব প্রতিবেদক,
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৮৫ বার

অদ্য, ১১/০৩/২০২২ইং তারিখ আনুমানিক ১৭.৩০ ঘটিকায় র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের আলীখালী টেকনাফ-কক্সবাজারগামী পাঁকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে ১। মোহাম্মদ আরমান (১৯), পিতা- মোঃ আইয়ূব, সাং- দক্ষিণ আলীখালী, ওয়ার্ড নং-০৮, ইউপি-হ্নীলা, থানা-টেকনাফ,জেলা-কক্সবাজার’কে ধৃত করে।

ধৃত ব্যক্তিকে পালানোর কারণ জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে স্বীকার করে যে তার হেফাজতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ ও হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net