1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে বন মোরগসহ শিকারী আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

খুটাখালীতে বন মোরগসহ শিকারী আটক

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৯৪ বার

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী মেদাকচ্ছপিয়া বনবিট এলাকা থেকে ২টি বন মোরগসহ মোঃ শফিক (৩২) নামের এক শিকারীকে
আটক করেছে বন বিভাগ।

শুক্রবার (১১ মার্চ) সকালে উপজেলার খুটাখালী মেদাকচ্ছপিয়া এলাকায় বন মোরগের ফাঁদপাতা অবস্থায় তাকে আটক করে বনরক্ষিরা। আটককৃত মোঃ শফিক, খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড পুর্ব গর্জনতলী গ্রামের মরহুম কবির আহমদের পুত্র। একইদিনে বিকেলে তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগ।

আটকের সত্যতা নিশ্চিত করে মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা মোঃ শাহিন আলম বলেন, আসামীকে আদালতে সোপর্দ করে পরবর্তীতে বন মোরগ দুটি মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের গহীন বনে রেঞ্জ কর্মকর্তার উপস্থিতিতে অবমুক্ত করা হয়েছে।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকালে মেদাকচ্ছপিয়া এলাকায় রক্ষীদের একটি টিম অভিযান চালায়। এসময় গহীন বনের ভিতরে কিছুদূর যাওয়ার পরে শিকারের ফাদঁ দেখতে পায়। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারী দৌঁড়ে পালানোর সময় বন রক্ষিরা তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২ টি বন মোরগ জব্দ করা হয়েছে। আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net