1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় যুব অধিকার পরিষদের নেতাকর্মীর উপর হামলা,আহত ৮ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

গাইবান্ধায় যুব অধিকার পরিষদের নেতাকর্মীর উপর হামলা,আহত ৮

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৫৮ বার

গাইবান্ধায় গণ অধিকার পরিষদের যুব সংগঠন যুব অধিকার পরিষদের নেতাকর্মীর উপর হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা। এতে আটজন নেতাকর্মী আহত হন। তাদেরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার (২৬ মার্চ) দুপুরে গাইবান্ধা শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহত নেতাকর্মীরা জানায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সকালে শহরের পৌরপার্কের বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে তারা গাইবান্ধা শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা করে। সভা শেষের দিকে দুপুর সাড়ে ১২টার সময় দুবৃর্ত্তরা তাদের উপর লাঠি নিয়ে হামলা চালায়। এতে আটজন নেতাকর্মী আহত হন। তাদেরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকী পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব সাওয়াত হোসেন জানান, তারা শান্তির্পূন পরিবেশে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করছিলেন। সভার শেষ মুহুর্তে হঠাৎ করে ২০ থেকে ২৫ জন দুবৃর্ত্ত লাঠি সোটা নিয়ে হামলা চালিয়ে মারধর করে।এতে তাদের আট নেতাকর্মী আহত হয়।

এ প্রসঙ্গে গাইবান্ধা সদর থানার ওসি মোঃ মাসুদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ নিয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net