1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ওলামা ঐক্য পরিষদের র‌্যালী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫ জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চকরিয়ায় বিসিসিপি’র জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা-২০২৬ অনুষ্ঠিত নবীগঞ্জ দৌলতপুরের ভাঙ্গা সরু ব্রীজটি যেন মরন ফাঁদে পরিণত ! নতুন ব্রীজ নির্মাণের দাবী  হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে চিটাগাং কিংস ইসলামপুর নাপিতখালী ট্রান্সপোর্ট ড্রাইভার কল্যাণ সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা

নকলায় মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ওলামা ঐক্য পরিষদের র‌্যালী

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৪৫০ বার

রমজানের পবিত্রতা রক্ষা করুন, দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখুন, অশ্লীল সিনেমা প্রদর্শন বন্ধ রাখুন, জুয়া, নাটক ও গানের আসর বন্ধ রাখুন” এসব প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় রমজানের পবিত্রতা রক্ষায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নকলা ওলামা ঐক্য পরিষদের আয়োজনে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উত্তর বাজারস্থ নিউ মার্কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাওলানা হারেছ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার,পৌর কাউন্সিলর তোতা মিয়া , নকলা শাহরিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল আজিজ, ওলামা ঐক্য পরিষদের সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা মুফতী আনসারুল্লাহ (তারা আলম) বক্তব্য রাখেন।

এর আগে নকলা দারুলউলুম মাদরাসায় ওলামা ঐক্য পরিষদের সম্মেলনে জালালপুর আল জামিয়াতুল মাদানিয়া কওমী মাদরাসার মুহতামিম মাওলানা লুৎফর রহমানকে সভাপতি ও নকলা দারুলউলুম মাদরাসার মুহতামিম আনসাররুল্লাহ (তারা আলম) কে সাধারণ সম্পাদক করে ৫০ সদস্য বিশিষ্ট নকলা ওলামা ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়। এছাড়া মাওলানা হারেজ উদ্দিনকে প্রধান উপদেষ্টা করে ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net