1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান উপজেলা স্বাস্থ্য প্রকল্পের নার্স কোয়াটারে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক দু'চোর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

রাউজান উপজেলা স্বাস্থ্য প্রকল্পের নার্স কোয়াটারে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক দু’চোর

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৭৬ বার

রাউজান উপজেলা স্বাস্থ্য প্রকল্পের নার্স কোয়াটারে নার্স মনোয়ারা বেগমের বাসার তালা লোহার বস্তু দিয়ে খুলে গতকাল দুপুরে তিন চোর প্রবেশ করে। গতকাল ২৮ মার্চ দুপুর দেড়টার সময়ে নার্স মনোয়ারা বেগম হাসপাতালের ডিউটি থেকে বাসায় গিয়ে তার বাসার দরজার তালা খোলা দেখতে পেয়ে বাসার ভেতরে প্রবেশ করে বাসার মধ্যে অপরিচিত যুবক দেখতে পেয়ে শোর চিৎকার করেন। তাঁর চিৎকার শুনে হাসপাতালের আঙ্গিনায় ও গেইটে থাকা লোকজন দৌড়ে গিয়ে বাসার ভেতর থেকে দুই চোরকে আটক করে।এসময়ে এক লোকমান নামের এক চোর কৌশলে পালিয়ে যায়।

জনতা দুই চোরকে ধরে গনপিটুনি দেয়। জনতার গনপিটুনিতে দুই চোর আহত হয়। ঘটনার সংবাদ পেয়ে রাউজান থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতার গনপিটুনিতে আহত দুই চোরকে আহতবস্থায় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন বলে জানান রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন। রাউজান উপজেলা স্বাস্থ্য প্রকল্পের জরুরি বিভাগের দায়িত্বে নিয়োজিত চিকিৎসক ডা: জুবায়ের বলেন, দুপুরে নার্স কোয়াটার চুরি করতে গিয়ে দুই চোরকে স্থানীয় জনতা আটক করে তাদের গনপিটুনি দেয়। জনতার গনপিটুনিতে আহত দুই চোরকে আহতবস্থায় রাউজান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটক দুই চোর হলেন চন্দনাইশ উপজেলা খাগরিয়া এলাকার আবদুল আলমের পুত্র মফিজ (৩০) একই এলাকার মৃত মনির আহম্মদেও পুত্র মোঃ রানা (৩১) । চুরির প্রচেষ্টায় দুজনের বিরুদ্ধে রাউজানি থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানান রাউজান থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net