1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরের নকলায় পাইপগান ও গাঁজাসহ গ্রেপ্তার-২ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

শেরপুরের নকলায় পাইপগান ও গাঁজাসহ গ্রেপ্তার-২

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৪৩৫ বার

শেরপুরের নকলায় দুটি দেশীয় পাইপগান ও ২০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, জামালপুর। সোমবার দিবাগত রাতে উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, জামালপুর জেলার ইসলামপুর উপজেলাধীন সভাচর গ্রামের মোজাম্মেল হকের ছেলে এরশাদ আলী (৩৫) ও নুরুজ্জামানের ছেলে আব্দুল জলিল (২২)।

র‌্যাব-১৪ জানায়, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার নকলা পৌরসভাধীন ঢাকা-শেরপুর মহাসড়কের পাইস্কা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি ২টি পাইপগান, ২০ কেজি গাঁজা, নগদ সাড়ে ৩হাজার টাকা, সীমসহ ৩টি মোবাইল ফোন, ১টি পিকআপসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী এরশাদ আলীর বিরুদ্ধে জামালপুর জেলার ইসলামপুর ও মেলান্দাহ থানায় ২টি চুরির মামলা রয়েছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ নকলা উপজেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net