1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১০ টাকা কেজি চালের বস্তায় ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

১০ টাকা কেজি চালের বস্তায় ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে

মোঃ শাহীন হাওলাদার/ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩৬৪ বার

বাগেরহাটের শরণখোলায় দশ টাকা কেজির চালে ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক ডিলারের বিরুদ্ধে। প্রতি বস্তায় ৩০কেজি করে চাল থাকার কথা।কিন্তু সেখানে প্রত্যেক বস্তায় কোনোটিতে সাড়ে ৩ কেজি আবার কোনোটিতে ২কেজি করে চাল কম পাওয়া গেছে।

উপকারভোগীদের অভিযোগ পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী ঘটনাস্থলে গিয়ে বিতরণকৃত চাল পরিমাপ করে ওজনে কম দেওয়ার প্রমাণ পেয়েছে। পরে চাল বিতরণ করা বন্ধ করে দেয় প্রশাসন। ঘটনাটি ঘটেছে উপজেলা খোন্তাকাটা ইউনিয়নের বানিয়াখালী এলাকায়।

তবে, অভিযুক্ত খাদ্য বন্ধব ডিলার মো.মুসনুর আলী ওজনে কম হওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, আমি খাদ্য গুদাম থেকে যেভাবে এনেছি কার্ডধারীদের সেভাবেই বিতরণ করেছি। কম দিলে গুদাম থেকেই দিয়েছে।

উপকারভোগী মো. মাসুম ফরাজি ,হানিফ মীরসহ অনেকেই জানান, তারা ৩০০টাকায় ৩০ কেজি চাল পাবেন। কিন্তু, চাল নেওয়ার পর তাদের সন্দেহ হলে তারা পরিমাপ করে কারো বস্তায় সাড়ে তিন কেজি আবার কারো বস্তায় ২ কেজি করে কম পেয়েছেন। পরে তারা ইউএনও অফিসে অভিযোগ করেন। তারা জানান, সরকার দরিদ্র মানুষের উপকারের জন্য ১০ টাকা চাল খাওয়াচ্ছে। কিন্তু এদের মতো কিছু অসাধু ডিলারেরর কারণে সরকারের দুর্নাম হচ্ছে। এসব দুর্নীতিবাজদের শাস্তি হওয়া উচিৎ।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বিশ্বাস জানান, ডিলার মুনসুর আলী ৮ মার্চ গুদাম থেকে ৩৭৭ বস্তা চাল উত্তোল করেছেন। তাকে ৩০ কেজি হিসাবে ১১ হাজার ৩১০ কেজি চাল বুঝিয়ে দেওয়া হয়েছে। গুদাম থেকে তাকে একটি চালও কম দেওয়া হয়নি। নিজে অপরাধ করে এখন উল্টাপাল্টা বলছেন।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর আলী বলেন,খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ কেজি চালের বস্তায় পরিমাপ করে ৩/৪ কেজি করে কম পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ইউএনও জানিয়েছেন।

ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, বস্তাগুলো ইনটেক পেয়েছি। যতোগুলো কার্ডের চাল বিতরণ হয়েছে প্রত্যেককে ১০০টাকা করে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে ডিলারকে। পরবর্তী কার্ডে ৩০ কেজি করে চাল দেওয়ার নির্দেশ দিয়েছি। এর ব্যতিক্রম হলে তার ডিলারশীপ বাতিল করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net