1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অর্ধশত পরিবারে ইউনুছ খন্দকারের খাদ্য সহায়তা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন

অর্ধশত পরিবারে ইউনুছ খন্দকারের খাদ্য সহায়তা

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৩৯০ বার

বিশিষ্ট সমাজসেবক, হাটহাজারীস্থ আলীপুর রহমানীয়া স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি এবং সামাজিক সংগঠন জাগরণ’র সহ সভাপতি ইউনুছ খন্দকারের ব্যক্তিগত উদ্যোগে প্রায় অর্ধশত রোজাদারকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন আজ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও জাগরণ সভাপতি মোহাম্মদ খায়রুন্নবী, মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক- কবি সেলিম উদ্দিন রেজা, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোসলেহ উদ্দীন মাসুদ, বর্ণমালা এক্সারসিজের প্রোপ্রাইটর সৈয়দ মো. জাহাঙ্গীর আলম এতে অতিথি ছিলেন।

হাটহাজারীর আলীপুর রহমানীয়া স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট দানবীর মরহুম আমিনুর রহমানের কৃতি সন্তান জনাব ইউনুছ খন্দকার এলাকার প্বার্শবর্তী মধ্যবিত্ত আয়ের পরিবারগুলোতে তিনি এই সহায়তা প্রতিবারই সাধ্যমতো করে থাকেন, এরই ধারাবাহিকতায় এই আয়োজন বিষয়ে তিনি বলেন- ‘এবার খুব কম লোকজনের পাশেই দাঁড়াতে পেরেছি, সকলে দোয়া করবেন, যাতে আরো বেশি মানুষের কল্যাণে কাজ করতে পারি।’

মরহুম আমিনুর রহমানের নাতি এবং ইউনুছ খন্দকারের পুত্র ওয়াজেদুর রহমান সৌরভের পরিচালনায় এই খাদ্য সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন- আবু তাহের, আজিজুল হক, মোহাম্মদ গণি, হাশেম, নাছির ও মোহাম্মদ মামুন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net