1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দ্রঘোনা বালু ভর্তি মিনি ট্রাকে ধাক্কা ১ জন নিহত আহত-২. - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

চন্দ্রঘোনা বালু ভর্তি মিনি ট্রাকে ধাক্কা ১ জন নিহত আহত-২.

চাইথোয়াইমং মারমা রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৪০৪ বার

রাঙামাটির জেলা কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর ফেরিঘাট এলাকায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়। রবিবার বিকেল সাড়ে ৪ টায় এই দূর্ঘটনা ঘটেছে বলে পুলিশ নিশ্চিত করেন।

নিহত নাম পারুল দাশ(৫০) চট্টগ্রাম মহানগর এলাকার পাথরঘাটা এলাকার বাসিন্দা বলে জানা যায় । এই ঘটনায় গুরুতর আহত হন পারুল দাশের স্বামী মাখন দাশ(৬২) এবং মোটরসাইকেল চালক রাঙ্গুনিয়া উপজেলার কোদালার বাসিন্দা জামাল হোসেন (২৫) ।

গণমাধ্যমকে জানান,চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী এবং ঘটনার প্রত্যক্ষদর্শী খোকন, অমিত, রাশিক বলেন, রবিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে বাঙ্গালহালিয়া হতে আসা বালুর্ভতি ট্রাক ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটর সাইকেল এবং দুইটি সিএনজিকে ধাক্কা দেন। এইসময় সিএনজিতে যাত্রী পারুল দাশ ও তাঁর স্বামী মাখন দাশ ছিটকে পড়ে যান এবং ট্রাকের নীচে পড়ে গুরুতর আহত হন। এইছাড়া এইসময় মোটরসাইকেল চালক জামাল হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নিয়ে গেলে পথে পারুল দাশ মারা যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ঈগল জানান, হাসপাতালের আনার আগে একজন পথে মারা যান এবং বাকি দুই জনের আঘাত গুরুতর হওয়ায় আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দেবার পর উন্নত চিকিৎসা দেয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net