1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চার মাদরাসার ৩২ জন এতিম শিক্ষার্থীর হাতে নতুন কাপড় - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

চার মাদরাসার ৩২ জন এতিম শিক্ষার্থীর হাতে নতুন কাপড়

আবু সুফিয়ান রাসেল।।
  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩৭৪ বার

প্রফেসর জোহরা আনিস ছিলেন আলোর পিদিম।
একটি পিদিম থেকে যেমন হাজারো পিদিম প্রজ্জোলন করা যায়। জোহরা আনিস ছিলেন এমনি একজন মানুষ। যখন শিশুদের দেখতেন, একটা পড়া জিজ্ঞাস করতেন, না পারলে বলে দিতেন। শুধু নিজের সন্তান না সকল শিক্ষার্থীকে সন্তানের যত্নে পড়াতেন। আদর করতেন। একাধারে তিনি শিক্ষাবিদ, সমাজকর্মী ও একজন রত্নগর্ভা মা। যার কাজের জন্য তিনি বেগম রোকেয়া পদক পেয়েছেন।
সোমবার (১৮ এপ্রিল) প্রফেসর জোহরা আনিস স্মরণে ইফতারি মাহফিলে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মরহুমার সন্তান কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আরিফ মোর্শেদ খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল মজিদ, স্কুল শিক্ষক নাজমুল আবেদীন, শাহাজাহান সর্দার, দুলাল হোসেন, জহিরুল আলম, মাওলানা হেদায়েতুল্লাহ
প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক শামছুল হক।

অনুষ্ঠানের শেষ পর্বে আনন্দপুর দ্বীনিয়া মাদরাসার ১০ শিক্ষার্থী, দূর্লভপুর বাইতুত তামিম ইসলামী কমপ্লেক্সের পাঁচ শিক্ষার্থী, খেয়াইশ নূরানী মাদরাসার ১২ শিক্ষার্থী, শাহাপুর দারুত তাকওয়া হাফিজিয়া মাদরাসার পাঁচজন শিক্ষার্থীসহ মোট ৩২জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবির কাপড় ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় মাদরাসার শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সামাজিক সংগঠন হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. আমিনুল ইসলাম সজিব।

প্রসঙ্গত, অধ্যাপক জোহরা আনিস ১৫ অক্টোবর ১৯৪৭ সালে জন্ম গ্রহণ করেন। তিনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন।
নারীর ক্ষমতায়নের জন্য ২০১৮ সালের ৯ ডিসেম্বর রোকেয়া পদকে ভূষিত হন। ২০২১ সালের ২১ অক্টোবর ইন্তেকাল করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net