ঢাকা   ০৬:৫৯:২৯ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না

চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পাবে ৩৮ পরিবার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩৮২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে তৃতীয় ধাপে নতুন করে ঘর পাবে ৩৮টি গৃহহীন পরিবার। মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে এক প্রেস ব্রিপিংয়ের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন সাংবাদিকদের জানান, সারাদেশে ভূমিহীন ও গৃহহীন ৩২ হাজার ৯০৪টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ তাদের জন্য প্রস্তুতকৃত ঘর বুঝিয়ে দিবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘিতে ১৫টি, কাশিনগরে ৬টি, কালিকাপুরে ৫টি, চিওড়ায় ৫টি, শুভপুরে ৫টি ও ঘোলপাশায় ২টিসহ মোট ৩৮টি পরিবারের মাঝে ঘরের দলিল, খতিয়ান ও প্রয়োজনীয় কাগজপত্রসহ চাবি তুলে দেয়া হবে। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি