1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে বেদেপল্লীতে ছুটে গেলেন ইউএনও, দিলেন সরকারি ঘর - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

নবীনগরে বেদেপল্লীতে ছুটে গেলেন ইউএনও, দিলেন সরকারি ঘর

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৩৪৮ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার জিনদপুরে রাস্তার পাশে ভাসমান বেদেপল্লীর ৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারি খাস জমিতে স্থায়ীভাবে পরিবার প্রতি বিনামূল্যে ২ শতক জমির দলিল, খতিয়ানসহ মালিকানা প্রদান করলেন মানবিক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একরামুল ছিদ্দিক।

বুধবার বিকেলে উপজেলার লাউর ফতেহপুর আদর্শ গুচ্ছগ্রামে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে নির্মাণাধীন ঘর ওই পরিবারদের দেওয়ার আশ্বস্ত করা হয়।

জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন একটা উচ্ছেদ অভিযান করতে গিয়ে তাদের সাথে দেখা হয়। অসহায় এই বেদে পরিবারের মাথা গোঁজার ঠাঁই নেই, এমন অসহায়ত্বের কথা শুনেই মানবিক দৃষ্টিতে তিনি বিষয়টা নিয়ে ইউএনও একরামুল ছিদ্দিক এর সাথে কথা বলেন।

ভাসমান এ বেদেদের পুনর্বাসনের কথা চিন্তা করে ইউএনও উক্ত মানবিক কাজে শতভাগ সমর্থন দেন এবং দ্রুত ছুটে যান বেদেপল্লীতে। তাদের সাথে কথা বলেন এবং নিয়ে যান নির্মাণাধীন ঘরের কাছে।

উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, “সরকারের অঙ্গীকার, ভূমিহীন কেউ থাকবেনা আর”-মাননীয় প্রধানমন্ত্রীর এ স্লোগান বাস্তবায়ন করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন বলেন, বেদে সম্প্রদায় পরিবারদের মূলধারায় নিয়ে আসার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

বেদেপল্লীর হোসেন মিয়া, বিলকিস বেগম ও ববিতা জানান, আমরা জীবনেও ভাবি নাই নিজের নামে জায়গা হবে। নিজের ঘর হচ্ছে পাকা। আমরা অনেক খুশি। মাননীয় প্রধানমন্ত্রী ও উপজেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জিনদপুর ইউপি চেয়ারম্যান রবিউল আওয়াল রবি, লাউর ফতেহপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net