ঢাকা   ০১:৪১:৩১ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

নবীনগরে মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ‍্যোগে ২৪ হাজার দুঃস্থ পরিবারের মাঝে খাবার বিতরণ

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৪৬৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে “এমডাব্লিউএফ ফুড এইড-২০২২” শীর্ষক প্রকল্পের অধীনে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ইউ, কে) পবিত্র রমজান মাসে ২৪ হাজার দুঃস্থ পরিবারের মাঝে রান্না খাবার ও শুকনা খাবার বিতরণ করছে।

মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত স্বাস্থ্যসম্মত রান্না খাবার- বিরিয়ানি, ভুনা খিচুড়ি, খিচুড়ি-ডিম, মুরগি-ভাত, মাছ-ভাত ও শুকনো খাবার- বিস্কিট, মুড়ি, চানাচুর, চাউল, চিনি, সুজি, সেমাই বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

উল্লিখিত সেবা কার্যক্রম বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক অনুমোদিত এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা দায়েমী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ও চট্টগ্রাম জেলাধীন চন্দনাইশ উপজেলায় পরিচালিত হচ্ছে।

দায়েমী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আতায়ে দায়েম মাহমুদ উল্লাহ জানান, মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিশ্বব্যাপী ১০ লক্ষ পরিবারের মাঝে রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি