1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ‘রমজান ফুড প্যাকেজ’ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ‘রমজান ফুড প্যাকেজ’ বিতরণ

মোঃ আনোয়ারুল আজিম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ২৯৬ বার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৬নং আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি গ্রামে ‘শিক্ষা, সেবা উন্নতি; স্বপ্নচূড়া মানবিক সংগঠনের মূলনীতি’- এই স্লোগানকে ধারণ করে পবিত্র মাহে রমজানের খুশি সবার মাঝে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে প্রতিবছরের ন্যায় এবারও ‘রমজান ফুড প্যাকেজ’ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) সংগঠনের উদ্যোগে প্রায় শ’খানেক অসহায় পরিবারের মধ্যে এ ফুড প্যাকেজ বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে ফুড প্যাকেজ বিতরণী অনুষ্ঠানে অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

রমজান ফুড প্যাকেজে ছিল ছোলা, মুড়ি, আলু, পেঁয়াজ, খেজুর, ডাল, চিনি, তেল, গুড়ো দুধ, লাচ্ছা সেমাই, বাংলা সেমাই, বাদাম, কিসমিস।
স্বপ্নচূড়া মানবিক সংগঠনের সকল সদস্যরা জানান, আমরা প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত বেশকিছু সমাজকল্যাণ ও মানবসেবামুলক কাজ করে আসছি। আমাদেরকে যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অসহায় মানুষদের মধ্যে রমজান ফুড প্যাকেজ বিতরণ করতে পেরেছি। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্যাপশন: নাঙ্গলকোটের আটিয়াবাড়ি স্বপ্নচূড়া মানবিক সংগঠনের উদ্যোগে রমজান ফুড প্যাকেজ বিতরণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net