1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পানছড়িতে ভূমি বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

পানছড়িতে ভূমি বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

আলমগীর হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৪১৩ বার

খাগড়াছড়ি পানছড়ি উপজেলার উল্টাছড়ি এলাকায় ভূমি বিরোধের জের ধরে শাজাহান কবির সাজু (৩৩) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে মোসলেম উদ্দিন (৫২) নামের এক ব্যাক্তি। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত শাজাহান কবির সাজু উদ্ধার করে খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন তার স্বজরা।

স্থানীয়রা জানান, শাজাহান কবির সাজু ও তার ভাইদের পাশ^বর্তী জায়গা নিয়ে বিরোধ দীর্ঘ দিনের। দুপুরে হঠাৎ করে সিমানা বেড়া দেওয়ার সময় সীমানা সঠিক হয়নি বলে প্রতিবাদ করায় প্রতিবেশী মোসলেম উদ্দিন ধারালো দেশী অস্ত্র দিয়ে শাজাহান কবির সাজুকে আঘাত করা হয়।

এতে তার ঘাঁড়ে বড় একটি অংশ কেটে যায় ব্যাপক রক্তক্ষরণের ফলে তার অবস্থা এখনো শঙ্কা মুক্ত নয় বলে জানা যায়। হামলাকারী মোসলেম উদ্দিন উল্টাছড়ি বাজার এলাকার আবু তাহের এর ছেলে। এ ঘটনায় হামলা মো: মোসলেম উদ্দিনকে ইন্ধনদাতা হিসেবে স্থানীয় ৫নং উল্টাছড়ি ওয়ার্ড মেম্বার ফজলুর রহমানকে দায়ী করেন হামলায় আহত শাজাহান কবির সাজু স্বজনরা। হামলাকারী ফজলুর রহমানের প্রভাব বিস্তার করে আসছে বলে অভিযোগ আনা হয় এতে। তবে এই দায় অস্বীকার করে অভিযুক্ত ৫নং উল্টাছড়ি ওয়ার্ড মেম্বার ফজলুর রহমান।

সাজুর বড় ভাই মো: আরসাদ আলী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, দীর্ঘ দিন ধরে এই ভূমি নিয়ে বিরোধ। হঠাৎ ভাবে এ জায়গায় বেড়া (সীমানা) দেওয়া নিয়ে কথা বলায় তারই ছোটভাই শাজাহান কবির সাজু হত্যার চেষ্টা করে জানিয়ে অভিলম্বে এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানান। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

পানছড়ি থানার ওসি আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, এ ঘটনায় আহতের পক্ষ থেকে অবিহিত করা হয়েছে। পুলিশ কাজ করছে। এ নিয়ে আইনি প্রদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net