1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে মাঠ দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

মানিকছড়িতে মাঠ দিবস পালিত

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩০৫ বার

বাংলাদেশ ভুট্টা ও গম গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে ও কারিতাস বাংলাদেশের সহযোগিতায় খাগড়াছড়ির মানিকছড়িতে অপ্রচলিত প্রতিকূল এলাকায় নতুন জাতের ভুট্টা ও গম উৎপাদন বৃদ্ধিকরণ ও আধুনিক উৎপাদনের কলাকৌশলের উপর মাঠ দিবস পালিত হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) সকালে মানিকছড়ি উপজেলা সদরের চইক্যাবিল এলাকার কৃষক মাঠে উক্ত মাঠ দিবস পালিত হয়। কারিতাস’র মাঠ কর্মকর্তা মো. সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. হাসিনুর রহমান। এ সময় বাংলাদেশ ভুট্টা ও গম গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক আহসান হাবিব, ইউপি সদস্য অংগ্য মারমা, পাড়া কার্বারি সাথুই মারমাসহ স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ ভুট্টা ও গম গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক আহসান হাবিব বলেন, অন্যান্য ফসলে চাইতে কম খরচে ও পরিশ্রমে ভুট্টা চাষে বেশ লাভবান হওয়া সম্ভব। বর্তমানে বারি হাইব্রিড-১৭ ও ১৪ চাষাবাদের উপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে যে সকল অঞ্চলে ভুট্টা চাষাবাদের প্রচলন আছে সেখানে বারি-১৪ যে সকল এলাকাতে প্রচলন নেই সে সকল অঞ্চলে বারি-১৭ পরিক্ষামূলক ভাবে চাষাবাদ করতে উৎসাহ প্রদান করা হচ্ছে। আর তাই পার্বত্যঞ্চলে বারি-১৭ ভুট্টা চাষাবাদে জন্য কৃষকদের উৎসাহ উদ্দিপনা দেয়া হচ্ছে। তবে হাইব্রি-১৭ ভুট্টা গোড়া শক্ত থাকার কারণে ভেঙ্গে পড়ার সম্ভাবনা থাকে না। পাশাপাশি তাপমাত্রায় ও এর বেশি ক্ষতি করতে পারে না। বলে কোনো দুশ্চিন্তা ছাড়াই চাষাবাদ করা সম্ভব। যার ফলে পারিবারিক চাহিদা মিটিয়ে তা বাজারে বিক্রি করে আর্থিক ভাবেও বেশ লাভবান হওয়া সম্ভব। আলোচনা শেষে ভুট্টা ক্ষেত পরিদর্শন করেন আগত কৃষকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net