1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাস্তার কাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ

রাস্তার কাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৬৬ বার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের ভ‚ইয়া কান্দার চর বগলা এলাকার ভেড়িবাদ থেকে বনবিভাগ (ফরেস্ট) অফিস পর্যন্ত প্রায় ১ কিলোমিটার (এইচ বি বি) ইটের রাস্তার কাজের এনায়েত ট্রেডার্স নামের একজন ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তায় যে পরিমান বালু দেয়ার কথা ছিল সেই পরিমান বালু না দিয়ে স্বাভাবিক উচ্চতার চেয়ে ১০ ইঞ্চি নিচ দিয়ে রাস্তা করা হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বান্দিারা রাস্তার কাজটি বন্ধ করে দেয়।
পি,আই,ও অফিস সুত্রে জানাগেছে, ২০২১-২২ অর্থ বছরে এইচ বি বি প্রকল্পের আওতায় উপজেলার মৌডুবী ইউনিয়নের ভূইয়াকান্দার চর বগলা এলাকার ভেড়িবাদ থেকে বনবিভাগ (ফরেস্ট) অফিস পর্যন্ত প্রায় ১ কি.মি. ইটের রাস্তার কাজের জন্য এনায়েত ট্রেডাস একটি ঠিকাদার প্রতিষ্ঠান কে কার্যাদেস প্রদান করা হয়েছে।

ভূইয়া কান্দা গ্রামের ইব্রহিম মিয়া এই প্রতিবেদক কে বলেন, আমরা যা জানতে পারছি এই কামের (কাজের) আগে একটি সাইন বোর্ড থাহার (থাকার) কথা এখানে বরাদ্দের পরিমান, রাস্তার কিলোমিটার, ঠিকাদারের নাম কাজ সমাপ্তি এবং শুরুর তারিখ উল্লেখ থাকবে। কিন্তু এখানে এই ধরনের সাইন বোর্ড নেই এই জায়গা থেকে আমরা বুঝতে পারি ঠিকাদারের অসৎ উদ্দেশ্য আছে।
খাসমহল গ্রামের জলিল মিয়া জানান, পিছনে যে পরিমান রাস্তা হয়ে আসছে তার চাইতে এখন ১০ ইঞ্চি নিচ দিয়ে রাস্তা হইতে আছে এরকমের রাস্তা হলে বর্ষায় পানি জমে যাবে এতে করে মানুষ রাস্তায় হাটতে পারবেনা। গাড়ি চলতে পারবেনা। তিনি আরো বলেন, মেইন রাস্তার পরে থাকবে ছ্রোবআর এখানে হচ্ছে মেইন রাস্তার নিছে ছ্রোব মেইন রাস্তার চাইতে ১০ ইঞ্চি নিচে হলে কোন মানুষ জন চলতে পারবেনা।
রাস্তার নির্মাণ কাজের অনিয়মের বিষয়ে জানতে চাইলে এনায়েত ট্রেডার্স এর নুর-ইসলাম মুঠো ফোনে বলেন, আমরা প্রধম যখন বেড কাটছি তখন ৩-৪ ফুট বেশি ডাবজে এবং আমাদের কাজ যেখানে চলে সেখান থেকে ৩০০ ফুট দুওে ২-৩ টলি বালু দিয়া কাজ করতে করমু।

উপজেলা প্রকল্পের বাস্তবায়ন কার্য্য সহকারি শাহাদাৎ হোসেন জানান, আমরা ঠিকাদার প্রতিষ্ঠানের লোক জন কে বলে দিয়েছি তোমরা ওই থালা জায়গায় বালু দিয়ে সমান কওে রাস্তার কাজ উঠাবা। এবং এখন এলাকাবাসী রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে বালু দিয়ে রাস্তার লেবেল করে রাস্তার কাজ শুরু হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ন কবির বলেন, এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছে আমি বিকালে অথবা কাল সকালে গিয়ে দেখবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net