1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিশু শামিমের চোখ রক্ষায় সহায়তা দিন... - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী

শিশু শামিমের চোখ রক্ষায় সহায়তা দিন…

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩৫০ বার

মুহাম্মদ শামিমের (৬) চোখের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বাড়িতে ধানের মেশিনে আঘাত পেয়ে তাঁর বাম চোখের প্রায় অংশ নষ্ট হয়ে গেছে। চোখে দেখা দিয়েছে ইনফেকশন। বর্তমানে সে চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিদিন তাকে ২ হাজার টাকার ওষুধ কিনতে হচ্ছে। জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসা দেয়া না হলে শিশু শামিমের চোখ রক্ষা করা যাবে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কিন্তু শামিমের দিন মজুর পিতা কফিল উদ্দীনের পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড দরগাহপাড়া গ্রামের বাসিন্দা।

দু’কন্যা এক পুত্র সন্তানের জননী রোকসানা আক্তার ছেলে চিকিৎসা করাতে না পেরে পাগল প্রায়। পুত্রের চিকিৎসা এবং পারিবারিক সমস্যা সামাল দিতে তারা হিমশিম খাচ্ছেন। বর্তমানে সহায় সম্পত্তি বলতে তাদের কিছুই নেই। দিন মজুর স্বামীর পক্ষে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় মুহাম্মদ শামিমের চিকিৎসার জন্য সব হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তাঁর পরিবার।

চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৮১৯-৫৩১৩৮০। নুরুল আবছার ( নিকট আত্বীয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net