1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুন্দরবন কুরিয়ারের চালকসহ ২ জনকে অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

সুন্দরবন কুরিয়ারের চালকসহ ২ জনকে অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

মো. নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
  • আপডেট টাইম : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৩৪৪ বার

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের চালক ও রানারকে অপহরন করেছে সশস্ত্র উগ্র উপজাতি অস্ত্রধারীরা।

শনিবার রাত ১০.৩০ মিনিটে খাগড়াছড়ি জেলার রামগড়-জালিয়াপাড়া সড়কের যৌথখামার এলাকায় ঘটনাটি ঘটে। জানা যায়, মোটরসাইকেলে করে আসা ৮ থেকে ১০ জন সশস্ত্র উপজাতি অস্ত্রধারী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-উ-১৪১৪০৭) গতিরোধ করে চালক মো. আব্বাস ও রানার মো. আল আমিনকে অপহরণ করে নিয়ে যায়।

গাড়ীতে থাকা হেলপার মো. সোলায়মান সুন্দরবন কুরিয়ার সার্ভিস খাগড়াছড়ির ব্যবস্থাপক মো. সালাউদ্দিনকে জানালে বিষয়টি প্রশাসনের নজরে আসে। ব্যবস্থাপক জানান, চালকের মোবাইল থেকে অপহরণকারীরা নিজেদের ইউপিডিএফ মূল দলের বলে পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত অপহৃতদের উদ্ধারে পুলিশ ও বিজিবি সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগেও একই স্থান থেকে প্লাস্টিকের সামগ্রী ব্যবসার সাথে জড়িত দুইজন ব্যবসায়ীকে টাকার জন্য অপহরন করে উপজাতি সন্ত্রাসীরা। পরে মুক্তিপণ দিয়ে ছাড়া পায় ফেনী থেকে আগত ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net