1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে কেন্দ্রীয় বিএনপি নেতা আবুল কালামের ঈদ উপহার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

লাকসামে কেন্দ্রীয় বিএনপি নেতা আবুল কালামের ঈদ উপহার বিতরণ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ- মোঃ আনোয়ারুল আজিম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২৮৪ বার
লাকসামে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামের ঈদ উপহার বিতরণ।

কুমিল্লার লাকসামে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম নিজস্ব অর্থায়নে বিপুল সংখ্যক দুস্থ-অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি বিতরণ করেছেন।

বুধবার (২০ এপ্রিল) উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পাশাপুরস্থ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ‍্যমে তিনি এসব উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুর রহমান বাদল, যুগ্ন-আহবায়ক কাজী আবদুর রশিদ, পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক মনির আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন মুশু, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান দুলালসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঈদ উপহার বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে আবুল কালাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমার ব‍্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে আপনাদের জন‍্য আমার এই ক্ষুদ্র উপহার। এ সময় তিনি উপস্থিত সবার কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন‍্য দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net