1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিখোঁজ শিশুকে ৫০হাজার টাকায় বিক্রি অবশেষে উদ্ধার, আটক ৩ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন 

নিখোঁজ শিশুকে ৫০হাজার টাকায় বিক্রি অবশেষে উদ্ধার, আটক ৩

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২৭৬ বার

মেট্রোপলিটন থানা এলাকা থেকে ২বছর বয়সী একটি শিশু নিখোঁজ হওয়ায় কাশিমপুর মেট্রোপলিটন থানায় একটি অজ্ঞাত নামা অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা।

গত ১৮ এপ্রিল শিশু আরিয়ান(২) নিখোঁজের পরে তার পরিবার কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে অপহরনকারীদের বিরুদ্ধে কাশিমপুর থানা পুলিশের একাধিক টিম কাজ শুরু করেন শিশু আরিয়ানকে খুঁজতে।

অবশেষে ২৩ এপ্রিল রাতে আরিয়ানকে তথ্য প্রযুক্তির মাধ্যমে কোনাবাড়ীর হরিনার চালা থেকে রীনা বেগম এর হেফাজত হইতে উদ্ধার করে কাশিমপুর মেট্রোপলিটন থানা পুলিশ।

পরবর্তীতে আটককৃত রীনার দেওয়া তথ্যমতে পুলিশ অভিযান পরিচালনা করে শিশু চোর চক্রের মূল অপহরণকারী শিমু বেগম ও অপর সহযোগী মুকিম বিল্লাকে আটক করে। জানা যায় রীনা বেগম ও মুকিমের পরিকল্পনা অনুযায়ী শিমু শিশু আরিয়ানকে চুরি করে ৫০ হাজার টাকায় বিক্রি করেছিলেন বলে জানিয়েছেন কাশিমপুর মেট্রোপলিটন থানা পুলিশ।

রবিবার সকালে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শিমু বেগম বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং তার হেফাজত হইতে শিশু বিক্রির নগদ ১৫,৫০০ টাকা জব্দ করেছে। শিশু আরিয়ানকে খুঁজে পেয়ে তার পরিবার ধন্যবাদ জানিয়েছেন কাশিমপুর থানা পুলিশকে।

এ বিষয়ে কাশিমপুর মেট্রোপলিটন থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মাহবুব খোদা এ প্রতিবেদককে বলেন, শিশু আরিয়ানকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটককৃতদের নিয়মিত মামলা রুজু করে আদালতের মার্ধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net