ঢাকা   ০৮:১৬:৩৩ এএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

বাঁশখালীতে পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৩১৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক অভিযান পরিচালনা করে উপজেলার কাথারিয়া ইউনিয়নের হালিয়া পাড়ার সমুদ্র উপকূলে ও সাধনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাহাড় ও মাটি কাটার যন্ত্রপাতি জব্দসহ জরিমানা করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সময়ে মাটি কাটার বিরোদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। সাথে ছিলেন বাঁশখালী থানার পুলিশের একটি টিম। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, আজ সরেজমিনে দেখা যায় কাথারিয়া ইউনিয়নের হালিয়া পাড়ার সমুদ্র উপকূলের পার্শ্ববর্তী এলাকা থেকে কিছু অসাধু ব্যাক্তি সরকারী খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে অনেক বড় বড় গর্ত করছেন। এ সময় একটি এস্কেভেটর জব্দ করা হয়। সাধনপুর ইউনিয়নেও কিছু জায়গায় পাহাড় কাটা ও কৃষি জমি থেকে মাটি কাটা হচ্ছে। কিন্তু ঐ স্থানগুলোতে দোষী ব্যাক্তিদের পাওয়া যায়নি।

 

তিনি আরও বলেন, অবৈধভাবে পাহাড় ও কৃষি জমি থেকে মাটি কাটার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলাকে বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নেয়ার জন্যে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী জানান, বাঁশখালীতে বিভিন্ন এলাকায় পাহাড় ও মাটি কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে আমরা অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অনেকগুলো অভিযান পরিচালনা করে অর্থদন্ডসহ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও গাড়ি জব্দ করেছি। যারা এর সাথে জড়িত তাদের বিষয়ে খোজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি