1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ২২ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রীপিস উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

মীরসরাইয়ে ২২ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রীপিস উদ্ধার

মীরসরাই প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৩২৯ বার

মীরসরাইয়ে পাচারের সময় প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি-থ্রীপিস আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) ভোর পৌনে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই থানা মসজিদের সামনে থেকে একটি হাইচ গাড়িতে তল্লাসী চালিয়ে ৬০৬ পিস শাড়ি ও ৭৯ পিস থ্রীপিস উদ্ধার করা হয়। এ সময় হাইচের চালক জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার মৃত শরফুদ্দিনের পুত্র মোহাম্মদ সোহাগ (৩২) আটক করা হয়েছে। শাড়ি পাচারের ব্যবহত হাইচ জব্দ করা হয়। মীরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর পৌনে ছয়টায় থানার দক্ষিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামুখী একটি হাইচের ( নং চট্টমেট্রো চ ১১-৭৭৪০) গতিরোধ করে তল্লাসী চালিয়ে ৮টি চটের বস্তা উদ্ধার করেছি। এরপর থানায় নিয়ে বস্তা খুলে ৬০৬ পিস ভারতীয় শাড়ি ও ৭৯ পিস থ্রীপিস লেহেঙ্গা রয়েছে। এ সময় হাইচের চালক সোহাগকে আটক করা হয়। আটককৃত শাড়ি, থ্রীপিসের বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net