1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বপ্নচূড়া মানবিক সংগঠনের আয়োজনে ৭২ টি অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

স্বপ্নচূড়া মানবিক সংগঠনের আয়োজনে ৭২ টি অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।

মোঃ আনোয়ারুল আজিম কুমিল্লা প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৪৪ বার

পবিত্র মাহে রমজান উপলক্ষে, “শিক্ষা, সেবা, উন্নতি, স্বপ্নচুড়া মানবিক সংগঠনের মূলনীতি” এই স্লোগানকে ধারণ করে পবিত্র মাহে রমজানের খুশি সবার সাথে ভাগাভাগি করার লক্ষে প্রতিবছরের ন্যায় এবারও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৬নং আদ্রা দক্ষিণ ইউপির ৪ নং ওয়ার্ড আটিয়াবাড়ী “স্বপ্নচূড়া মানবিক সংগঠন” এর উদ্যোগে ৭২টি অসচ্ছল,অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।আজ (৮ এপ্রিল শুক্রবার) সকাল ১০ টায় সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে, এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বপ্নচূড়া মানবিক সংগঠনের সকল কর্মঠ সদস্যবৃন্দ। স্বপ্নচূড়া মানবিক সংগঠনের সকল সদস্যরা বলেন, আমরা প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত বেশ কিছু সমাজকল্যান ও মানব সেবা মূলক কাজ করে এসেছি। আমাদেরকে যারা মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা করেছেন, (বিশেষ করে প্রবাসীরা) এবং যারা বুদ্ধি পরামর্শ দিয়ে এই মানবিক কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। তাদের একান্ত সহযোগিতায় ও আমাদের সকল সদস্যদের প্রচেষ্টায়,আমরা এই সামান্য উপহার টুকু কিছু সংখ্যক অসহায় মানুষদের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি;তাই তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আগামীতেও এভাবে আমাদের এই ধরনের আরো মানবিক কাজ অব্যাহত রাখবো। ইনশাআল্লাহ! উল্লেখ্য, প্রতি টা প্যাকেজে যা যা ছিলো :- ছোলা,মুড়ি,আলু,পেঁয়াজ,খেজুর,ডাল,চিনি,তৈল,গুড়ো দুধ,লাচ্ছা সেমাই, বাংলা সেমাই, বাদাম,কিসমিসসহ ইত্যাদি…

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net