1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কার্যালয় ভাংচুরের প্রতিবাদে বিএনপি’র প্রতিবাদ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন  

চৌদ্দগ্রামে কার্যালয় ভাংচুরের প্রতিবাদে বিএনপি’র প্রতিবাদ মিছিল

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৩৪০ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় ভাংচুরের প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন রাখেন বিএনপি নেতা আকতার হোসেন, হারুনুর রশিদ মজুমদার, কাজী জসিম উদ্দিন, যুবদল নেতা নাজমুল হক, স্বেচ্ছাসেবক দল নেতা গিয়াস উদ্দিন প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা জিএম তাহের পলাশী, গাজী কবির আহমেদ, শাহিন রেজা, এছাক বেপারী, যুবদল নেতা জামাল উদ্দিন মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা খোরশেদ আলম, আনোয়ার হোসেন ডেভিডসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

সমাবেশে বক্তারা উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net