ঢাকা   ০৪:২১:১৪ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

চৌদ্দগ্রামে স্থায়ী শুমারী ও জরিপ কমিটির অবহিতকরণ সভা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩৪০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

‘জনশুমারীতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’-এই শ্লোগানকে সামনে রেখে শুরু হচ্ছে ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। উক্ত জনশুমারী ও গৃহগণনাকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে স্থায়ী শুমারী/জরিপ কমিটির অবহিতকরণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মে) বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তানভীর হোসেন।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জান্নাতুল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সহ-সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিসংখ্যান অফিসের শুমারী সমন্বয়ক আবু মূসাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা জনশুমারী বিষয়ে সকলকে অবহিত করেন এবং বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারী সফল করার লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, আগামী ১৫ জুন হতে ২১ জুন ২০২২ জনশুমারীর মূল কার্যক্রম অর্থাৎ শুমারী কর্মীগণ বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক খানার সদস্যদের Computer Assistant personels Interviewing (CAPI) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি