1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জমিজমা নিয়ে পূর্বের জেরে, বৈদ্যুতিক শক দিয়ে যুবককে হত্যার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা 

জমিজমা নিয়ে পূর্বের জেরে, বৈদ্যুতিক শক দিয়ে যুবককে হত্যার অভিযোগ

আনোয়ারা সংবাদ দাতা ;;
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩৫৬ বার

চট্টগ্রামের আনোয়ারায় জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আবদুল খালেক (৩০) নামের এক যুবককে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এর জেরে মারামারিতে আহত হয়েছে ৮ জন। এতে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ মে) রাত একটায় উপজেলার জুইঁদন্ডি ইউনিয়নের খুরস্কুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খালেক স্থানীয় মৃত হাসান মুরাদের পুত্র। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জুইঁদন্ডী ইউনিয়নে খুরস্কুল এলাকায় জমিজমা ও চলাচলের রাস্তা নিয়ে স্থানীয় মঞ্জুরা বেগমের পরিবারের সাথে নিহত আবদুল খালেকের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় আবদুল খালেক নিজের চালিত সিএনজি আটোরিকশাটি বাড়িতে রেখে বের হলে সড়কে মঞ্জুরা বেগমের বৈদ্যুতিক তারে আবদুল খালেক শক খেয়ে পড়ে যায়, পরে মঞ্জুরা বেগম লোকজন নিয়ে তার ওপর হামলা করে।এ সময় আবদুল খালেকের চিৎকারে তার স্বজনরা এগিয়ে আসলে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আবদুল খালেককে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. সাজ্জাদ (২৩), মো. সেলিম (২৭), সামসুল আলম (৫০), মঞ্জুরা বেগম (৫০), আয়শা বেগম (৩০), শারমিন আক্তার (২৪), হ্যাপী আক্তার (১৯), গিয়াস উদ্দিন (২৮), মিজান (২৫) ও মো. আলমকে (৩০) আটক করে। নিহত খালেকর ভাই মো. ফারুক বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে বৈদ্যুতি শর্ট দিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, পূর্ব বিরোধের জের ধরে খুরস্কুল এলাকায় আবদুল খালেক নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net