ঢাকা   ০৯:৩৩:৪৮ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

জয়পুরহাটের ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১,

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৫৯৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কলেজ রোড সংলগ্ন এলাকা থেকে নেশা জাতীয় ৩০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নাসির হোসেন মন্ডল (৫০)
নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।

রবিবার (২২ মে) রাত ১১.২০ মিনিটে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় উক্ত মাদকসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নাসির হোসেন মন্ডল ক্ষেতলাল উপজেলার ক্ষেতলাল পৌর সদরের বাসিন্দা মৃত মোজাম্মেলের ছেলে।

ক্ষেতলাল থানার এস আই দেবাশিষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার (২৩ মে) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি