1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জয়পুরহাটে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

জয়পুরহাটে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৪৯৮ বার

জয়পুরহাটে অস্ত্র মামলায় মাসুদুর রহমান সুজন নামে একজনকে যাবজ্জীবন ও মোস্তাফিজুর রহমান সুমন নামে আরেক জনকে ২০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সরোয়ার আসামীদের অনুপস্থিতে এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, কালাই উপজেলার তালুকদার পাড়ার চপল আবু কায়সারের ছেলে মাসুদুর রহমান সুজন ও ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান সুমন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ০৭ এপ্রিল বিকেলে ক্ষেতলাল উপজেলায় টহল দিচ্ছিল জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল। তখন তাদের কাছে গোপন খবর আসে নিশ্চিন্তা বাজার এলাকায় অস্ত্র পাচার হচ্ছে। এমন খবরে সেখানে অভিযান চালায় তারা। এসময় মাসুদুর রহমান সুজনের দেহ তল্লাশী করে একটি পিস্তল ও ম্যাগাজিন এবং মোস্তাফিজুর রহমান সুমনের দেহ তল্লাশী করে তাজা গুলি উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পরের দিন ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করে র‍্যাব। এ মামলার দীর্ঘ শুনানি শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net