1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কলেজ ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে - ২ যুবক আটক ! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কলেজ ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে — ২ যুবক আটক !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩৩১ বার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় একাদশ শ্রেণির দুই ছাত্রীকে উত্যক্ত করার (ইভটিজিং) অভিযোগে ২ যুবককে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। রবিবার (২২ মে) সকালে বালিয়াডাঙ্গী শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে আসার পথে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন– রাজু হোসেন (২৩) বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের চাকদহ গ্রামের মফিজুল ইসলামের ছেলে এবং জনি হাসান(২৫) একই ইউনিয়নের বামুনিয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে।
শিক্ষার্থী ও পুলিশ জানায়, কলেজে আসার সময় দুই শিক্ষার্থী যানবাহনের জন্য অপেক্ষা করছিল। এ সময় এক ব্যাটারি চালিত অটো রিক্সা চালক তাদের নিয়ে কলেজের উদ্যেশ্যে রওনা দেয়। চলন্ত অবস্থায় পাশে বসে থাকা রাজু নামে এক যুবক তাদের শরীরে হাত দেয়। তবে এ ঘটনায় অটো রিকশাচালকও সহযোগিতা করেছে বলে জানায় ওই কলেজছাত্রীরা।
তারা কৌশলে ওই দুই শিক্ষার্থী ড্রাইভারসহ দুজনকে কলেজ কর্তৃপক্ষের কাছে নিয়ে আসে। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনা শোনার পর কলেজের সকল ছাত্র-ছাত্রীরা বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে। পরে কলেজের অধ্যক্ষ ছাত্র-ছাত্রীদের নিয়ন্ত্রণে আনে। এবং পরে পুলিশের হাতে তুলে দেয় রাজু হোসেন ও অটোরিকশা চালককে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত যুবকরা জানায়, এ ঘটনা পুরোপুরি মিথ্যে। আমাদের ফাঁসানো হচ্ছে। আমি দুই কলেজছাত্রীর কাউকে চিনি না। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার (পরিদর্শক) ওসি খায়রুল আনাম ডন জানান, ঘটনার প্রেক্ষিতে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net