ঢাকা   ০৮:৪৬:০৭ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জের রোকনপুর বাজারে বাস চাপায় অটোরিকশা চালকসহ দুজন নিহত

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৪৭২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রোকনপুর বাজারে বাস চাপায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।ঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক রোকনপুর গ্রামের শাহ জহুর আলীর ছেলে শাহ আরশ আলী (৩০) ও অটোরিকশার যাত্রী ওই গ্রামের মৃত গোলাপ আলীর স্ত্রী নুরেয়া বেগম (৩৫)।পুলিশ জানায়- সিএনজি অটোরিকশা যোগে বাহুবল যাচ্ছিলেন রোকনপুর গ্রামের নুরেয়া বেগম। পথিমধ্যে রোকনপুর বাজারে পৌছা মাত্রই সিলেট থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো (ব ১৫-৭৫৫১) যাত্রীবাহী এম আর পরিবহনের বাস পিছন দিক থেকে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।এ ঘটনায় ঘটনাস্থলে সিএনজি চালক শাহ আরশ আলী ও যাত্রী নুরেয়া বেগম নিহত হন। এসময় স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি