1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পেট্রোবাংলা কর্মকর্তা নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পেট্রোবাংলা কর্মকর্তা নিহত

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৩৭৯ বার

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লাকসামে প্রাইভেট কার দুর্ঘটনায় হেলাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা অপর একজন আহত হয়েছে। নিহত ব্যক্তি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা গ্রামের প্রয়াত মুক্তিযাদ্ধা মো. আইউব আলীর ছেলে।

বুধবার গভীর রাতে লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা বাজারের দক্ষিণে এই দুর্ঘটনা ঘটেছে। লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাকসুদ আহমেদ বেলা ১২টায় এসব তথ্য জানিয়েছেন।

ইনচার্জ মাকসুদ জানান, পেট্রোবাংলার একটি পিকআপ (নং- ঢাকা মেট্টো-ঠ ১৩-৫৬০০) নোয়াখালীর বেগমগঞ্জ থেকে চাঁদপুরের শাহরাস্তি যাচ্ছিল। পথিমধ্যে চন্দনা বাজারের কাছাকাছি এলে বিকট শব্দে গাড়ির একটি চাকার বিষ্ফোরণ ঘটে। ওই সময় গাড়িটি ছিটকে সড়কের পাশে খাদে পড়ে যায়৷ এতে ঘটনাস্থলেই একজন মারা যান।

নিহত হেলালের নিকটাত্মীয় মো. আতিকুর রহমান জানান, হেলাল পেট্টোবাংলার নোয়াখালীর বেগমগঞ্জ ব্রাঞ্চে চাকুরি করতেন। তিনি ঈদে ছুটি পায়নি তাই বাড়ি যেতে পারেনি। গতকাল ছুটি পেয়ে আজ বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যান।

লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাকসুদ আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে দাফনের জন্য তার নিজ বাড়িতে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি থানায় আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net