1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ০-১ গোলে চিকদাইর চ্যাম্পিয়ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা! ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়  সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

রাউজানে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ০-১ গোলে চিকদাইর চ্যাম্পিয়ন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩৫৬ বার

রাউজানে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টর অনুর্ধ ১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ মে রবিবার বিকালে রাউজান সরকারী কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উপজেলা নির্বার্হী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উডপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার ভূমি অতীশ দশী চাকমা, উপজেলা আওয়ামীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ,রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণ, চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, আবদুর রহমান, সৈয়দ আবদুর জব্বার সোহেল, বিএম জসিম উদ্দিন হিরু, রবিন্দ্র লাল চৌধুরী, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী,যুবলীগ নেতা সুমন দে, তপন দে, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ প্রমুখ।

খেলায় চিকদাইর ইউনিয়ন ও পূর্বগুজরা ইউনিয়নের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াইয়ে ০-১ গোলে পূর্বগুজরা ইউনিয়নকে পরাজিত করে চিকদাইর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।খেলায় সেরা গোলদাতা নির্বাচিত হন বিজয়ী দলের মো. মারুফ। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মো. নাঈম। টুর্ণামেন্ট সেরা নির্বাচিত হন বাগোয়ান ইউনিয়নে মো. বাদশা।খেলা পরিচালনা করেন মো. সেলিম উদ্দিন ও আরমান শান্ত। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গণি রানা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net