1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের আদিতমারীতে দেশীয় অস্ত্রসহ আটক- ৪ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ

লালমনিরহাটের আদিতমারীতে দেশীয় অস্ত্রসহ আটক- ৪

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ৪৫২ বার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি রামদা ও দেশি অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার ৭ মে গভীর রাতে উপজেলার সারপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে লালমনিরহাট -বুড়িমারী মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলোঃ-ওই উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ গ্রামের একরামুল হকের ছেলে বিড়ি শ্রমিক আজিজুল ইসলাম(২০), একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে মাসুদ রানা(১৮), লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দবাজার এলাকার মশিউর রহমানের ছেলে ফরিদুল ইসলাম(১৮) ও একই গ্রামের হামিদার রহমানের ছেলে জিয়াদ হোসেন(১৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার সারপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দেড় মাস আগে সরলখাঁ গ্রামের আশরাফ আলীর ছেলে সাজ্জাদের(১৫)এর সাথে বিবাদ লাগে পাঠানটারী গ্রামের শাহ আলমের ছেলে জালাল উদ্দিন ওয়াশিমের(১৫)। এরই জের ধরে শনিবার গভীর রাতে সাজ্জাদের নেতৃত্বে ১০টি মোটর সাইকেলের বহরে দেশি অস্ত্র হাতে ৩০/৩৫জন যুবক পাঠানটারী এলাকায় এসে ওয়াশিমের বড় ভাই জসিমকে মহাসড়কে দাড়িয়ে থাকতে দেখে রামদা দিয়ে কোপ দেয় সন্ত্রাসীরা। বিষয়টি বুঝতে পেয়ে ওয়াশিম চিকিৎকার দিয়ে দৌড় দিয়ে রক্ষা পায়।

স্থানীয়রা ছুটে এসে একটি রামদা, ৪টি রড ও কিছু লাঠিসহ ৪জনকে আটক করে। অন্যরা পালিয়ে যাবার পথে ওই মহাসড়কে পাশে বসে থাকা পাঠানটারী এলাকার মজিদের ছেলে প্রিন্সি(১৫) জোরপুর্বক তুলে নিয়ে যায় ওই দুর্বৃত্তরা। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেয়ে পিছনে ধাওয়া করে দেড় কিলোমিটার দুরে গিয়ে প্রিন্সকে উদ্ধার করেন।

স্থানীয়দের খবরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে অস্ত্রসহ আটক ৪যুবককে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শাহ আলম বাদি হয়ে ৫জনের নামসহ অজ্ঞাত ৩০/৩৫জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম জানান , স্থানীয়দের খবরে পরিস্থিতি নিয়ন্ত্রন করে ৪জনকে আটক করা হয়েছে। অভিযোগও পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net