1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাক্কুকে বিএনপি থেকে আবারও বহিষ্কার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

সাক্কুকে বিএনপি থেকে আবারও বহিষ্কার

আবু সুফিয়ান, কুমিল্লা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৫২৩ বার

সাবেক কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ (১৯ মে) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এড. রুহুল কবার রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞাপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। মনিরুল হক সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক পদে ছিলেন। ২০১১ সালে পদ থেকে এতবার বহিষ্কার করা হয়েছিলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য দলের কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কুকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে ২০১১ সালের ১২ ডিসেম্বর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিলো। মেয়র পদে নির্বাচিত হওয়ার পর পদ ফিরে পেয়েছেন তিনি।

এ বিষয়ে সাবেক দুই বারের পৌর মেয়র, দুই বারের সিটি মেয়র মনিরুল হক সাক্কু বলেন, আজ নির্বাচন কমিশন থেকে মেয়র প্রার্থী হিসাবে আমার মনোনয়নপত্র বৈধ জেনেছি। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি রাবেয়া চৌধুরীর মাধ্যমে ঢাকা
আমার পদত্যাগ পত্র প্রেরণ করেছি। দলের সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন তৃতীয় বারের মত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই নির্বাচনে অংশ নিতেই তিনি দল থেকে পদত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net