1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে সাংবাদিকের বাসায় ১১ লক্ষ টাকার মালামাল চুরির অভিযোগে হল কামালের বিরুদ্ধে মামলা দায়ের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

সাভারে সাংবাদিকের বাসায় ১১ লক্ষ টাকার মালামাল চুরির অভিযোগে হল কামালের বিরুদ্ধে মামলা দায়ের

সাভার প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৫০৮ বার

সাভারের এক সাংবাদিকের বাসায় ১১ লক্ষাধিক টাকার মালামাল চুরির অভিযোগে হল কামালের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রোকসানা আক্তার নামে এক মহিলা।গত ১২-০৫-২২ ইং তারিখে আশুলিয়া থানায় কামাল হোসেন @হল কামাল সহ মোট ১১ জনকে আসামী করে এই মামলা রুজু করা হয়। মামলার বাদী তার অভিযোগে বলেন হল কামালের সহযোগিতায় বিবাদীগণ তার বাসায় গিয়ে নগদ টাকা স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ মোট ১১ লক্ষ ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এসময় বাদী বাসায় ছিল না। কামাল বিবাদীদের সাথে নিয়ে এই মালামাল চুরি করেছে বলে তিনি মামলায় অভিযোগ দায়ের করেন।

গত কিছু দিন পুর্বে হল কামালের বিরুদ্ধে এক মহিলা তার মেয়েকে ধর্ষণের অভিযোগে কোর্টে মামলা দায়ের করেছিল। সে মিডিয়ার সামনে ভিডিও ধারনকৃত বক্তব্য দিয়ে তার মেয়েকে ধর্ষণের অভিযোগ এনেছিল।পরে মোটা অঙ্কের টাকা দিয়ে সেই মামলা ধাপাচাপা দিয়েছে। ইতিমধ্যে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে গিয়ে সাংবাদিকদের হুমকি প্রদানের অভিযোগে কোর্টে মামলা রুজু করা হয়। কে এই হল কামাল? আশুলিয়া থানা বলিভদ্রবাজারে শিউলী সিনেমা হলে পতিতা ও মাদক বানিজ্য করে হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছের মতো রাতারাতি কোটি কোটি টাকার মালিকে পরিনত হয়।

জিরো থেকে হিরো বনে গিয়ে সে অপরাধ জগতের গডফাদার হিসাবে খ্যাতির জন্য চাঁদাবাজ ধান্দাবাজ অপ-সাংবাদিকদের দলবদ্ধ করে নানা অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলতে কাজ করছে। তার দলের এক সাংবাদিকের সাথে সখ্যতা গড়ে সেই সাংবাদিকের বাসায় চুরি করে মালামাল নিয়েছে বলে অভিযোগ দায়ের করেছে সাংবাদিকের স্ত্রী রোকসানা আক্তার।এদিকে তার অবৈধ সম্পদের বিরুদ্ধে দুনীতি দমন কমিশনে অভিযোগ হচ্ছে। কি ভাবে এতো গাড়ী বাড়ির মালিক হলো। কিছুদিন আগে একজন সামান্য সিনেমা হলের কর্মচারী থেকে কোটি কোটি টাকার মালিক কিভাবে হলো এলাকার সাধারন মানুষ জানতে চায়। সে সম্পদের বছরে কোন আয়কর না দিলেও বাড়ি ভাড়া পায় কয়েক লক্ষ টাকা। অন্যদিকে চুরি মাদক বানিজ্য ও পতিতার দালালী করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। আইন প্রয়োগকারী সংস্থার কাছে তার অপরাধের বিরুদ্ধে তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net