1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আর্ন্তজাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে মানিকছড়িতে নানা আয়োজন।। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আর্ন্তজাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে মানিকছড়িতে নানা আয়োজন।।

আলমগীর হোসেন,(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ৮ মে, ২০২২
  • ২৮৩ বার

খাগড়াছড়ির মানিকছড়িতে আজ আর্ন্তজাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে নানা আয়োজন পালিত হয়েছে।
আজ ৮ মে রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস। বিশ্বনন্দিত এই মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা জেনী হেনরী ডুনান্টের ১৯৪ তম দিনে এ বছর যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়ির মানিকছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যে দিবসটি উদযাপন করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯ টায় উপজেলা অডিটরিয়াম চত্বরে জাতীয় ও আর্ন্তজাতিক রেড ক্রস পতাকা উত্তোলন মাধ্যমে অতিথি ও মানবসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানিকছড়ি টাউন হল প্রঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মানিকছড়ি আমতল গুরে টাউন হলরুমে গিয়ে শেষ হয়।

যুব রেড ক্রিসেন্টের জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান মো. আবু জাফরের সঞ্চালনায় ও সাবেক যুব প্রধান মো. আশরাফুল আলমের স্বাগত বক্তব্যে এবং যুব রেড ক্রিসেন্টের দলনেতা থোয়াইঅংপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য ও মানিকছড়ি আ’লীগ সাধারণ সম্পাদক মো.মাঈন উদ্দীন, ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার নাথ, সহকারী শিক্ষক সন্তোষ কুমার নাথ, আ’লীগ নেতা মো. জাহেদুল আলম মাসুদ, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য আবদুল মান্নান, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য অমর কান্তি দত্ত, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, প্রভাষক মো. মনির হোসেন,ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়, প্রেস ক্লাবে সাংগঠনিক সম্পাদক, যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিট সাবেক যুব প্রধান ও যুব উপদেষ্টা চিংওয়ামং মারমা মিন্টু, সাবেক জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধান মো.আকতার হোসেন,বর্তমান দলনেতা মো.আব্দুল আওয়াল ও জনসংযোগ উপ-প্রধান রবিউল হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, বিশ্ব মানবের সেবাব্রতী হিসেবে আর্ন্তজাতিক রেড ক্রসের অনুসারী রেড ক্রিসেন্ট দেশে মানবিক সেবায় অগ্রনী ভূমিকা রাখছে। যুব রেড ক্রিসেন্টের যুবরা বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে তৃণমূলে যে মানবিক সেবা দিয়েছে তা সত্যি প্রসংশীয় এবং নতুন প্রজন্মদের জন্য অনুকরনীয়। আমরা এই মানবসেবীদের পাশে আছি এবং থাকব।
অনুষ্ঠান শেষে বিগত সময়ে মানবসেবায় অবদান রাখায় ১৬জন যুব সদস্যকে সন্মানণা ক্রেস্ট ও দিবসে আয়োজিত চিত্রাংকণে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net