1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি খাওয়ানোর অভিযোগে আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি খাওয়ানোর অভিযোগে আটক ১

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু, বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৪৪৭ বার

ঢাকা জেলা সাভারের শিল্পনগরী আশুলিয়ায় একটি বিরিয়ানির হাউজে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খাওয়ানোর অভিযোগে হোটেল মালিক রাজীব (২২) কে আটক করেছে পুলিশ।

রবিবার (১৫ মে) রাত ১২ টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ‘আল্লাহর দান বিরিয়ানি হাউজ-৫’ থেকে তাকে আটক করেছেন পুলিশ।


আটক রাজীব বরিশাল জেলার মুলাদি থানার নুনচর গ্রামে চুন্নু হাওলাদারের ছেলে।

আটক রাজিব বলেন, ”আল্লাহর দান বিরিয়ানি হাউজ ৫ ”এর মালিক তিনি ও তার চাচাতো ভাই স্বজল (২৫)। স্বজল পলাতক রয়েছেন।

স্থানীয়রা এ প্রতিবেদককে বলেন , বিকালে বাসার জন্য ওই বিরিয়ানি হাউজ থেকে এক ব্যাক্তি বাসায় খাবার জন্য বিরিয়ানি কিনে নিয়ে যায়।

পরে বাসায় নিয়ে গিয়ে তার স্ত্রী ও সন্তান খেলে বমি করে দেয়। বিষয়টি নিয়ে বিরিয়ানি হাউজে এলে বাকবিতন্ডা হয়। পরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা সংবাদ পেয়ে হোটেলে গেলে তাদের উপর চড়াও হয়ে উঠে মালিক রাজীব ও তার চাচাতো ভাই বিল্লাল (২৫)।

আলমগীর হোসেন নামের এক ভুক্তভোগী বলেন, গতকালও খেয়েছে এই বিরিয়ানী হাউজ থেকে৷ ১৮০ টাকা বিল দিয়ে গেছে৷ পরে বাসায় গিয়ে পেটের সমস্যা হয়েছে। এছাড়া মাংসগুলো খেতে গুরুর মাংসের মত মনে হয়নি।

পরে বিষয়টি আশুলিয়া থানা পুলিশ জানতে পেরে রাতেই ঘটনা স্থলে এসে রাজীবকে আটক করে নিয়ে যায়। সাথে বিরিয়ানির মাংসগুলো পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় এ প্রতিবেদককে বলেন, বিরিয়ানিতে কুকুরের মাংস দেওয়ার একটি অভিযোগ পেয়ে ঘটনা স্থলে আসি। এসে একজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এসময় তিনি আরও বলেন, বিরিয়ানি হাউজের অপর মালিক স্বজল ও তার চাচাতো ভাই বিল্লাল দুইজন পলাতক রয়েছে৷ এছাড়া মাংসের স্যম্পলগুলো সংগ্রহ করা হয়েছে। পরিক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net